বুধবার, আগস্ট ২৬, ২০২৬

চাঁপাইনবাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দীনের ইন্তেকাল, রাষ্টীয় মর্যাদায় দাফন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৬-০৯ ১৭:৪৬:৪৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গঙ্গারামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দীন(৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। তিনি ওই গ্রামের হিরাস উদ্দীনের ছেলে। মঙ্গলবার (৯মে) ভোররাত ৪টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ছেলে,২ মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে গঙ্গারামপুর ভাটাটোলা গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জের সহকারী কমিশনার(ভূমি) তৌফিক আজিজ,শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) গোপাল চন্দ্র মন্ডল, বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু,নেফাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। 


এ জাতীয় আরো খবর