মঙ্গলবার, জুন ৯, ২০২৬

রী তা রা য়

  • সাক্ষী
  • ২০২৬-০৬-০৯ ১০:০২:১৩

রাতের বুক জুড়ে কান্না- হাসির মেলা
কঠিন বিধি খেলে নিত্য নতুন খেলা।
সারাদিন আকাশ জুড়ে উড়াই রঙিন ঘুড়ি
রাতের মেলায় চরকা কাটে চাঁদ বুড়ি।
ওই শালিকের নেই কিচিরমিচির
বড়ো দানা নেই পড়ে, গোটা উঠোন বাড়ির।
জুই নেই,মালা নেই শুধু কচুরিপানা
নগণ্য নয় সে,নেই তার তুলনা।
এই বার আসো যদি খোলা পালেতে
দেখবে নতুন কিছু আছে সাজ বেলাতে।
চোখ না বোজে এই বিষম রাতে-
এসো বসি বাতায়নে হাট- খোলাতে।
ওই আকাশ আজ রইলো সাক্ষী
মানো নিজ মনে
শান্ত  সময়, নিশিরাতের চাঁদ দেখো চেয়ে
এই আজ মন গোপনে।।


এ জাতীয় আরো খবর