শুক্রবার, জুন ৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে তালাবদ্ধ দোকানঘর েেথকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৬-০৪ ১৯:৪২:২৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জেচর শিবগঞ্জ উপজেলার একটি তালাবদ্ধ পশুখাদ্যের দোকান ঘর থেকে আবু হোসেন(৪৮) নামে ওই দোকানীর ছাদের বাঁশের আঁড়ার (তীর) সাথে গলায় রশির ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ধাইনগর ইউনিয়নের  রানীনগর বাজারের মৃত লাল মোহম্মদের ছেলে।  
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার(৪জুন) সকাল ১১ টার দিকে একই ইউনিয়নের নাককাটিতলা বাজারের  নিজ মালিকানাধীন দোকান থেকে তাঁর মরদেহ উদ্ধার হয়।
পুলিশ জানায়, ওই দোকান বাইরে থেকে তালা দেয়া থাকলেও দোকানের অন্য কপাট দিয়ে দোকানে বাইরে থেকে প্রবেশের বা ভেতওে ঢোকার উপায় রয়েছে। মৃতের পরিবার পুলিশকে জানিয়েছে, আবু শারিরিকভাবে অসুস্থ এবং ঋণগ্রস্থ ছিলেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে যেহেতু দোকানের দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল সেহেতু  বিস্থারিত তদন্ত ও ময়নাতদন্ত প্রতিবদেন পেলেই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায়  থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলেও জানান ওসি। 

 


এ জাতীয় আরো খবর