বুধবার, জুন ৩, ২০২৬

নতুন কৌশলগত অধ্যায়ে অস্ট্রেলিয়া-সোলোমন সম্পর্ক,হচ্ছে বিস্তৃত চুক্তি

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৬-০৩ ১৭:৩৮:৫০
ছবি: সংগৃহীত।

অস্ট্রেলিয়া ও সোলোমন দ্বীপপুঞ্জ দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর করতে একটি নতুন বিস্তৃত সহযোগিতা চুক্তির কাজ শুরু করতে যাচ্ছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও পুলিশি সহযোগিতাও আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় সোলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী ম্যাথিউ ওয়ালেকে স্বাগত জানিয়ে এ ঘোষণা দেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।
তিনি বলেন, সোলোমন দ্বীপপুঞ্জের অনুরোধে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে উভয় পক্ষ একমত হয়েছে। পারস্পরিক আস্থা, সম্মান এবং খোলামেলা আলোচনার ভিত্তিতে একটি নতুন কাঠামোগত সমঝোতা গড়ে তোলা হবে।
আলবানিজের ভাষ্য অনুযায়ী, আসন্ন চুক্তি শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, নিরাপত্তা, উন্নয়ন, অর্থনীতি এবং জনসম্পৃক্ত সহযোগিতার ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচন করবে।
বিশ্লেষকদের মতে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত প্রতিযোগিতা বাড়তে থাকায় অস্ট্রেলিয়া প্রতিবেশী দ্বীপরাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব দিচ্ছে। সেই প্রেক্ষাপটে সোলোমন দ্বীপপুঞ্জের সঙ্গে নতুন এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
দুই দেশের নেতারা বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা সহযোগিতা এবং ভবিষ্যৎ উন্নয়ন অংশীদারত্ব নিয়েও আলোচনা করেছেন বলে জানা গেছে।

কী-ওয়ার্ডস: অস্ট্রেলিয়া,সোলোমন,চুক্তি


এ জাতীয় আরো খবর