মঙ্গলবার, জুন ২, ২০২৬

এনসিপি পঞ্চগড় জেলা দপ্তর সম্পাদকের দায়িত্ব পেলেন শিশির আসাদ

  • ইশরাত জাহান
  • ২০২৬-০৬-০২ ১১:৪৯:১৭

পঞ্চগড় প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পঞ্চগড় জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক শিশির আসাদকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দপ্তর সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।
জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সিদ্ধান্ত ও অনুমোদনক্রমে এ দায়িত্ব প্রদান করা হয়। সংগঠনের দাপ্তরিক কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এর আগে শিশির আসাদ পঞ্চগড় জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন দায়িত্ব পাওয়ার ফলে তিনি সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি জেলা কমিটির সকল দাপ্তরিক কার্যক্রমেরও সমন্বয় করবেন।
এ বিষয়ে জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, শিশির আসাদ তার অভিজ্ঞতা, দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতার মাধ্যমে উভয় দায়িত্ব সফলভাবে পালন করে পঞ্চগড়ে এনসিপির সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবেন।
নতুন দায়িত্ব পাওয়ায় সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


এ জাতীয় আরো খবর