শনিবার, মে ৩০, ২০২৬

আ ফ সা না আ ক্তা র আ ফ সু

  • তুমি গ্রেফতার হয়ে গেছো।
  • ২০২৬-০৫-৩০ ২০:২২:৩০

তুমি গ্রেফতার হয়ে গেছো
আমার দু'টি চোখের তারায়,
আর জামিন পাবে না তো
কোন মতে কোন ধারায়,
যদি দাও গো মৃত্যু দন্ড
যদি দাও গো আমায় ফাঁসি,
আমি ফাঁসির মঞ্চে উঠে 
বলবো আমি তোমায় ভালোবাসি। 

মোদের একই মাটি দিয়ে
গড়েছে ঐ কর্মকারে,
দু'টি দেহ একটি আত্মা 
দু'টি দেহেরই মাজারে,
আবার জন্ম নিয়ে যেন
এসেছি এই না ধরায়,
তুমি গ্রেফতার হয়ে গেছেো
আমার দু'টি চোখের তারায়। 

তোমায় দেখলে বন্ধু আমার
চিরকালের চেনা লাগে,
তোমায় যেন দেখিয়েছি
আমার জন্মের অনেক আগে,
আমি মরে যাবো তুমি 
যদি যাও গো কোন হারায়,
তুমি গ্রেফতার হয়ে গেছো
আমার দু'টি চোখের তারায়।


এ জাতীয় আরো খবর