রবিবার, মে ২৪, ২০২৬

বটিয়াঘাটায় প্রাকৃতিক সম্পদে প্রান্তিক মানুষের প্রবেশাধিকার বিষয়ক অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

  • পলাশ দাশ
  • ২০২৬-০৫-২৪ ১৮:৩৬:২৮

কৃষক-নেতৃত্বে কৃষি উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে জীবিকা উন্নয়ন প্রকল্প’-এর আওতায় আজ ২৪ মে ২০২৬  গঙ্গারামপুরে স্থানীয় প্রাকৃতিক সম্পদে প্রান্তিক জনগোষ্ঠীর প্রবেশাধিকার বিষয়ক দিনব্যাপী এক বিশেষ অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় স্থানীয় খাল-বিল, জলাশয় ও কৃষিজমি ব্যবহারে প্রান্তিক মানুষের প্রধান সমস্যা, প্রভাবশালীদের অবৈধ দখলদারিত্ব এবং নানা বৈষম্যের চিত্র বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য ও কর্মশালার মূল উদ্দেশ্য উপস্থাপন করেন লোকজ-এর নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার। পরবর্তীতে সম্পদে প্রবেশাধিকারের প্রধান চ্যালেঞ্জ, মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা এবং কার্যকর অ্যাডভোকেসি কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ সেশনগুলো পরিচালনা করেন লোকজ-এর সমন্বয়কারী পলাশ দাশ, কৃষক ফেডারেশনের সভাপতি রবীন্দ্রনাথ মণ্ডল, সাধারণ সম্পাদক বিভাষ মণ্ডল, লোকজ-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মিলন কান্তি মণ্ডল। 
সহায়করা প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায্য অধিকার ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে গণশুনানি, স্মারকলিপি প্রদান এবং প্রশাসনের সাথে নিয়মতান্ত্রিক ও কার্যকর যোগাযোগ বজায় রাখার ওপর জোর দেন। একই সাথে একটি শক্তিশালী স্থানীয় নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে দাকোপ ও বটিয়াঘাটার ১৫টি গ্রামের ২৬ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। কর্মশালার শেষ অধিবেশনে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং অধিকার আদায়ের লক্ষ্যে তৃণমূল মানুষের সক্রিয় অংশগ্রহণে একটি সংক্ষিপ্ত ও বাস্তবমুখী ভবিষ্যৎ যৌথ কর্মপরিকল্পনা তৈরি করা হয়।
 

 


এ জাতীয় আরো খবর