খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ১ম বর্ষ (বি.এস-সি. ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক) কোর্সের ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন (পরিচিতি সভা) আগামী ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার সকাল ৯:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের অভ্যন্তরে মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে । ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে একই দিন (২৫ জুন) সংশ্লিষ্ট শিক্ষার্থীদের স্ব-স্ব বিভাগীয় পরিচিতি সভা, কোর্স রেজিস্ট্রেশন এবং বিভিন্ন একাডেমিক বিষয়াবলী সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হবে । এরপর আগামী ২৮ জুন ২০২৬, রবিবার থেকে সকল বিভাগে নতুন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস শুরু হবে । ওরিয়েন্টেশন-২০২৬ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্টসহ একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ ও উচ্চ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। এছাড়া, ১ম বর্ষ ১ম টার্মে ভর্তিকৃত সকল নবাগত শিক্ষার্থীদের হল কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত তারিখে হলে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন এবং পরিচিতি সভায় সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ২৫ জুন সকাল ৯:০০ ঘটিকার মধ্যে নির্দিষ্ট আসন গ্রহণ করতে হবে।