শনিবার, মে ১৬, ২০২৬

নিভে গেল প্রাণবন্ত এক মুখ,না ফেরার দেশে কারিনা কায়সার

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-০৫-১৬ ১০:১৬:১৫
ফাইল ছবি

লিভার জটিলতায় মারা গেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।
তিনি জানান, ফুসফুসে অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় হঠাৎ কারিনার রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে যায়। পরে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করলেও তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
কয়েক দিন ধরেই লিভার সংক্রান্ত জটিলতায় সংকটাপন্ন ছিলেন কারিনা। গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে খ্রিষ্টান মেডিক্যাল কলেজ হাসপাতাল–এ তার চিকিৎসা চলছিল।
পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে জ্বর দেখা দেয় তার শরীরে। পরে সংক্রমণের পাশাপাশি হেপাটাইটিস এ ও ই–জনিত জটিলতায় লিভার ফেইলিউর ধরা পড়ে। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয় এবং পরবর্তীতে লাইফ সাপোর্টে রাখা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্টের মাধ্যমে তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন কারিনা কায়সার। পরে অভিনয় ও চিত্রনাট্য লেখালেখিতেও নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন।
ওটিটি ও নাট্যাঙ্গনে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ এবং ৩৬ ২৪ ৩৬।
তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী, নির্মাতা ও ভক্তদের শোকের বার্তায় ভরে ওঠে। অনেকেই তাকে প্রাণবন্ত, স্বপ্নবান ও প্রতিভাবান একজন মানুষ হিসেবে স্মরণ করছেন।

কারিনা, অভিনেত্রী, মৃত্যু


এ জাতীয় আরো খবর