বুধবার, মে ১৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ‘রবীন্দ্র-নজরুল সাহিত্য পর্যালোচনা’ শীর্ষক সেমিনার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৫-১২ ২২:০৯:২৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আদিনা ফজলুল হক সরকারি কলেজে রবীন্দ্র-নজরুল সাহিত্য পর্যালোচনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে কলেজের বিজ্ঞান ভবনের একটি কক্ষে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ৩য় বর্ষের শিক্ষাার্থীরা এই মেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মো: মোজাহারুল ইসলাম।
সেমিনারে সভাপতিত্ব করেন আদিনা ফজলুল হক সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন আদিনা ফজলুল হক সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: ইমানুল হক ও কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো: আসগার হোসেন। আলোচক ছিলেন, আদিনা ফজলুল হক সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো: আব্দুর রহিম।
বক্তারা বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও  বিদ্রোহী ও জাতীয় কবি নজরুল ইসলামের জীবন ও তাঁদের  সৃষ্ট বিভিন্ন সাহিত্য কর্ম নিয়ে বিশদ আলোচনা-পর্যালোচনা করেন। সেমিনারে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়। 


এ জাতীয় আরো খবর