চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মীম ফজলে আজিম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আক্তারুজ্জামান আক্তার। গত শনিবার (২মে) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্যাডে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো.রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত কমিটি অনুমোদন করার পর তা ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
কমিটিতে সিনিয়র সহ সভাপতি হয়েছেন ওমর ফারুক রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নিজাম উদ্দিন রিপন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. মোখলেসুর রহমান। কেন্দ্রীয় কমিটি এই জেলা কমিটি ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করার নির্দেশণা দিয়েছে।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে খবরটি চাঁপাইনবাবগঞ্জে এসে পৌঁছুলে বিভিন্ন মহল কমিটিকে স্বাগত জানান। রাত ১২টার দিকে ছাত্রদল শহরে আনন্দ মিছিল বের করে।