রবিবার, মে ৩, ২০২৬

সাতক্ষীরায় পুরস্কার বিতরণের মাধ্যমে জাতীয় পুষ্টি সপ্তাহ'র সম্পন্ন

  • এস এম মহিদার রহমান,
  • ২০২৬-০৫-০৩ ১৫:৫২:০৬

সাতক্ষীরা : সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ'র সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।"পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে রবিবার বেলা দুপুরে সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে সিভিল সার্জন ডাঃ আব্দুস সালামের সভাপতিত্বে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাংকন, রচনা, কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির,জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের   উপ-পরিচালক নাজমুন নাহার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার জয়ন্ত সরকার, ডাঃ ইসমাত জাহান সুমনা প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ৬ টি ইভেন্টে বিজয়ী ১৮ জন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সমাপনী বক্তব্য সিভিল সার্জন বলেন,শিশুকে সুস্থ্য হিসেবে গড়ে তুলতে হলে পুষ্টিকর খাবারের বিকল্প নেই। চাল, ডাল,তেল সবজি এর মাধ্যমে রান্না খিচুরীতে প্রচুর পুষ্টি পাওয়া যায়। বেশি পরিমাণে ডিম ও দুধ খাওয়ানোর চেষ্টা করবেন।যে কোন সবজি কাটার আগে ভালো ভাবে ধুয়ে নিতে হবে । পরে ধুয়া থেকে বিরত থাকতে হবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ মাহবুবর রহমান।

 


এ জাতীয় আরো খবর