বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ ইলেকট্রিশিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৪-১২ ২৩:১২:৫৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জের সদর উপজেলা থেকে আব্দুর রহমান রাজু (২৫) নামে একজন ইলেকট্রিশিয়ানের গলায় ওড়নার ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সুন্দরপুর  ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাগডাঙ্গা পূর্বপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার(১২এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ির নিজ শয়নকক্ষের দরজা ভেতর থেকে আটকিয়ে সিলিং ফ্যানের হুকের সাথে ফঁস দেয় রাজু। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে সন্ধ্যায় দরজা ভেঙ্গে মরদেহ নামায়। পরে খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
 সদর থানার অফিসার  ইনচার্জ(ওসি) একরামুল হক বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে রাজু আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর ব্যাপারে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানান ওসি।


এ জাতীয় আরো খবর