শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

‎সখিপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন

  • জাহিদল ইসলাম,
  • ২০২৬-০৪-০৮ ১৯:২৩:৩২

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
‎টাঙ্গাইলের সখিপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার  উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (৮এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মাঠে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনী।
‎উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি মেলাকে প্রাণবন্ত করে তোলে। এ সময় উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি নাজিম উদ্দিন, সখিপুর প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, একাডেমিক সুপারভাইজার আনোয়ার মিল্টন, সাংবাদিক শরিফুল ইসলামসহ আরও অনেকে।
‎মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী উপস্থাপন করে। এতে করে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানচর্চা ও প্রযুক্তি বিষয়ে আগ্রহ বাড়বে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।


এ জাতীয় আরো খবর