কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী প্রবাসী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নুরুল আফছার ফারুকের আয়োজনে, চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে বসুরহাট বাজারের একটি কনভেনশন হলে চরহাজারী ঐক্য পরিষদের সভাপতি আবদুল মান্নান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন
চরহাজারী প্রবাসী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নুরুল আফছার ফারুক।
বিশেষ অতিথি ছিলেন চরহাজারী ইউনিয়ন ছাত্রদল নেতা সাহেদুর রহমান হেলাল,চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু ছালেক রাজন,সাবেক সাংগঠনিক সম্পাদক রবি রাসেল,সাবেক যুগ্ম আহবায়ক আবুল কাশেম, ছাত্রদল নেতা কামরুল হাসান,সজীব, মেহেদী, আরিফ, মহি উদ্দিন সিপাত,যুবদল নেতা ওমর ফারুক, নুর উদ্দিন জাহাঙ্গীর প্রমূখ।