ডুমুরিয়ার ১৮ মাইল বাজারের সেঞ্চুরী ফিলিং স্টেশনে অবৈধ ভাবে জ্বালানী তেল বিক্রির প্রতিবাদ করায় শেখ আশরাফুল ইসলাম কর্তৃক মারপিট ও হেনস্তার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন মোঃ মহিদুজ্জামান।
শুক্রবার সকাল ১১টায় ডুমুরিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মুহিদুজ্জামান, গ্রাম - হূগলডাঙ্গা, মাগুরাঘোনা, থানা ডুমুরিয়া, এই দাবি জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত বুধবার রাত ২টার দিকে আঠারো মাইল বাজার সেঞ্চুরি ফিলিং স্টেশনে তেল আনতে যাই। সেখানে গিয়ে দেখি শতশত মোটরসাইকেল তেলের অপেক্ষায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। তারা তেল পাচ্ছে না। অপারদিকে মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপি নেতা শেখ আশরাফুল ইসলাম'র নেতৃত্বে ২০/৩০ লিটারের টবে ভরে জ্বালানি তেল পাচার করা হচ্ছে। এ দৃশ্য দেখে আমি মোবাইলে ভিডিও করি। বিষয়টি আশরাফুল টের পেয়ে সকলের সামনে আমাকে মারধর করে মোবাইলটা কেড়ে নেয়। এরপর ভিডিও ডিলিট করে মোবাইল ভেঙে ফেলে। আমি এলাকায় খোঁজ নিয়ে জানতে পারি বিএনপির ওই নেতা মাদক, জুয়া ও নারী ব্যবসার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। সকল উচ্ছৃঙ্খল ছেলেরা তার কথায় অপকর্ম করে। আশরাফুলের ভয়ে সেঞ্চুরি ফিলিং স্টেশন মালিক তার ইচ্ছামত অবৈধ ভাবে জ্বালানি তেল সরবরাহ করতে বাধ্য হচ্ছে। ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক-শেখ আশরাফুল ইসলামকে দল থেকে বহিষ্কার ও আইনগত ব্যবস্থা নেয়ার জন্য দলের সিনিয়র নেতাদের হস্তক্ষেপ এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।