চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহর ঘেঁষা বীর শ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর(পুরাতন মহানন্দা সেতু) টোলপ্লাজা এরাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে হবিগঞ্জ থেকে একটি ট্রাকে পাচারকালে ৪৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁদের নিকট থেকে জব্দ হয়েছে নগদ প্রায় ১৩ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোন।
গ্রেপ্তাররা হলেন হবিগঞ্জের মাধবপুর থানার জগদীশপুর ইউনিয়নের উত্তর বরক গ্রামের ফুল মিয়ার ছেলে আলফাজ মিয়া(২৩), ট্রাক চালক ও রাজশাহীর দূর্গাপুর থানার ঝালুকা গ্রামের শৃত শাকিল আলীর ছেলে রকি আহমেদ(২৬) এবং ট্রাকের হ্যেলপার ও একই থানার নওদা সাহিবার গ্রামের বাবার আলীর ছেলে সানোয়ার আহমেদ(১৯)।
র্যাব জানায়, গত বৃহস্পতিবার (২এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে হবিগঞ্জ থেকে মালবাহী ট্রাকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় মাদক বহনের গোপন খবরে অভিযান চালানো হয়। টোলপ্লাজা এলাকায় র্যাবের সংকেতে ট্রাকটি থামার পর পেছনের ডালায় ত্রিপলে ঢাকা চালানবিহীন গামেন্টম ঝুট তুলার ভেতরে চটের বস্তায় বিশেষ কাদায় রাখা ৪৯.৫ কেজি গাঁজা ও ২টি স্যালো মেশিন জব্দ হয়।
শুক্রবার(৩ এপ্রিল) সকাল ১০টার দিকে র্যাব-৫ ব্যাটালিয়ন,রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপিতে অভিযানটি নিশ্চিত করা হয়েছে। বিকালে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার ইফতেখার হোসেন বলেন,এ মাদক চক্রের মুলহোতাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে র্যাব। এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে।