ইরানে চলমান সামরিক অভিযান খুব শিগগিরই শেষ করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র তাদের কার্যক্রম গুটিয়ে নিতে পারে।
হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন,এখন মূল লক্ষ্য ইরান থেকে সরে আসা এবং সেই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। তার ভাষায়, অভিযান প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা শেষ হতে পারে।
বর্তমানে একদিকে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন, অন্যদিকে তেহরানে বিমান হামলাও অব্যাহত রয়েছে। তবে ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, এই অভিযান শেষ করতে কোনো ধরনের চুক্তির প্রয়োজন নেই।
এদিকে পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে।
বিশ্লেষকদের মতে, দ্রুত অভিযান শেষের ঘোষণা আঞ্চলিক উত্তেজনা কমাতে সহায়ক হতে পারে, তবে হরমুজ প্রণালির পরিস্থিতি স্বাভাবিক না হলে বৈশ্বিক অর্থনীতিতে চাপ অব্যাহত থাকবে।
কী-ওয়ার্ডস:ট্রাম্প ইরান অভিযান,হরমুজ সংকট,তেলের বাজার উত্তেজনা