বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

নাচোলে সহদোর দুই ভাই হত্যার প্রধান সহ ৬ মামলার পলাতক আসামী গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৩-৩০ ০৯:৪৬:২৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা থেকে   আলম ও মিলন নামে সহদোর দুই ভাই হত্যা মামলার প্রধান এবং বিস্ফোরক সহ অন্তত: ৬ মামলার  ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গোলাম কবি কে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নাচোলের  ফতেপুর ইউনিয়নের পাইতালি মির্জাপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। পুলিশ জানায়,গত রোববার(২৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ফতেপুরের মির্জাপুর বাজার এলাকা থেকে কবিরকে গ্রেপ্তার করা হয়।
নাচোল থানার পরিদর্শক (তদন্ত) এস.এম নূরুল কাদির সৈকত বলেন, গ্রেপ্তার কবির গত বছরের ১৫ অক্টোবর  ফতেপুরের মাকরইল  সাহাপুকুর গ্রামে সংগঠিত  দুই ভাই হত্যা মামলার এজাহারনামীয় ১ নং আসামী।  তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
দুই ভাই হত্যা মামলার  তদন্ত কর্মকর্তা(আইও) এবং নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, ফতেপুরের মাকরইল সাহাপুকুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে খুন হন দুই ভাই আলম ও মিলন। ওই  ঘটনায়  আলমের ছেলে সাদেক নাচোল থানায় কবিরকে প্রধান আসামী করে মামলা করেন। এছাড়া কবিরের বিরুদ্ধে বিস্ফোরক সহ একাধিক অপরাধে আরও ৫টি মামলা রয়েছে। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।


এ জাতীয় আরো খবর