মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

‘চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী অটোরিক্সার সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহি ২ তরুন নিহত, আহত ২

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৩-২০ ২৩:৫০:২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি যাত্রীবাহী অটোরিক্সার সাথে  মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহি দুই যুবক নিহত হয়েছেন। এরা হলেন সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের   ঘুঘুডিমা স্লুইস গেট এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো.মিনহাজ(২২) এবং  একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে  ওহিদুল ইসলাম (২৬) ঘটনায় আহত হয়েছেন অটোরক্সিার অন্তত: ২ আরোহি। এরা হলেন  সদর উপজেলার ঢোঁরবোনা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে জাহিদুর রহমান জাপান(৬০) এবং  রানহাটী  এলাকার মৃত নেস মোহম্মদের ছেলে এলিম(৪৩)। এদের মধ্যে পা ভেঙ্গে আহত জাহিদুরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র,ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, শুক্রবার(২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বালিয়াড্ঙ্গাা ইউনিয়নের লিলিখিলি মোড় পালসা মিশন এলাকার সড়কে দূর্ঘটনাটি ঘটে। ঘটনার পর  ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের লীডার হারুনুর রশীদ বলেন, সংঘর্ষে মিনহাজ ঘটনাস্থলে নিহত হন। আহত ওহিদুলকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণ্ াকরেন।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরে আলম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সদর থানার পরিদর্শক (তদন্ত) সূকোমল চন্দ্র দেবনাথ বলেন,পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।
গোবরাতলা ইউপি চেয়ারম্যান  রবিউল ইসলাম টিপু বলেন, ঈদের রাতের দূর্ঘটনায় দুই যুবক নিহত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঈদের রাতে মোটরসাইকেলে বেড়াতে বেরিয়ে নিহত হন  একই গ্রামের ওই দুই যুনিহতরা  নির্মাণ শ্রমিক ছিলেন বলেও জানান চেয়ারম্যান।


এ জাতীয় আরো খবর