বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

কুয়েটে ঈদের ছুটি ১৭-২৬ মার্চ এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

  • কুয়েট প্রতিনিধি
  • ২০২৬-০৩-১৫ ১৩:৩৮:১৮

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ১৭ মার্চ হতে ২৬ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত পবিত্র শব-ই-কদর, পবিত্র জুমাতুল বিদা, পবিত্র ঈদ-উল-ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বন্ধ থাকবে। তবে ২৬ মার্চ “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে বিশ^বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। নিরাপত্তা শাখা, প্রধান প্রকৌশলীর কার্যালয় (ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, জরুরি প্লাম্বিং ও রিপেয়ারিং এবং জরুরি বৈদ্যুতিক মেরামত) এবং মেডিকেল সেন্টার এই ছুটির আওতাভুক্ত থাকবে না।
এছাড়া, ২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ২৬ মার্চ বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন এবং বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের ২০১ নং কক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সকাল ১১ টায় জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং ক্যাম্পাসস্থ মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘দুর্বার বাংলা’-এর পাদদেশে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সকাল ১১:১৫ ঘটিকায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের ২০১ নং কক্ষে আলোচনা সভা, সকাল ১১:৩০ ঘটিকায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

 


এ জাতীয় আরো খবর