বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

ইফতার ও ঈদ উপহার নিয়ে সাধারণ মানুষের পাশে সংসদ সদস্য আলী আজগার লবির কন্যা নাহরিন

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-০৩-১৩ ২১:৪১:২১

ফুলবাড়ীগেট প্রতিনিধি  : পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন নব নির্বাচিত  সংসদ সদস্য আলী আজগার লবির কন্যা এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নাহরিন আসগার রিনি। সালেহা ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় দিনব্যাপী ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়নের  বিভিন্ন এলাকায় এই উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় দুঃস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে  চাল, ডাল, সহ নিত্যপ্রয়োজনীয় ইফতার সামগ্রী এবং নতুন কাপড় বিতরণ করা হয়। বিতরণকালে নাহরিন আসগার রিনি বলেন, "পবিত্র রমজান ও ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সাধারণ মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। দেশ ও জাতির এই কঠিন সময়ে সামর্থ্য অনুযায়ী আর্তমানবতার সেবায় এগিয়ে আসা আমাদের সকলের কর্তব্য। সাবেক সংসদ সদস্য আলী আজগার লবির জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখতেই তিনি মাঠ পর্যায়ে এই কার্যক্রম পরিচালনা করছেন বলে উল্লেখ করেন। তিনি বলেন "দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এবং সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে ইফতার ও ঈদ উপহার নিয়ে আমরা জনগণের দুয়ারে পৌঁছে যাচ্ছি। উপহার সামগ্রী বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। গত ২১ রমজান থেকে এ কার্যক্রম শুরু হয় যা ঈদের আগের দিন পর্যন্ত চলবে বলে জানা যায়।  বিতরণ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং বেগম  বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত  কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 


এ জাতীয় আরো খবর