শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

চাঁপাইনবাবঞ্জ সীমান্তে বিজিবির হাতে ভারতীয় নেশার সিরাপ ও ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৩-১১ ১৯:০২:০১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর  পৃথক দুটি অভিযানে ভারতীয় নেশাজাতীয় ৪২৭ বোতল  এস্কাফ ডিএক্স সিরাপ ও ৩ হাজার ১৭০ পিস টেনসিঊইন ট্যবলেট সহ মো. আলীম(৩২) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছেন। তিনি  শিবগঞ্জের আরগাড়া চকসিরামপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে। বিজিবি জানায়, গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে(১১ মার্চ)  গোপন সংবাদের ভিত্তিতে অভিযানগুলো চালানো হয়।
বুধবার (১১মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা  ব্যাটালিয়ন(৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল মোবারকপুর ইউৃনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে ৩৭৭ বোতল এস্কাফ ডিএক্স সিরাপসহ হাতেনাতে গ্রেপ্তার হন আলীম। অপরদিকে চকপাড়া বিওপির একটি বিশেষ টহলদল নামোচকপাড়া সীমান্ত হতে মালিকবিহীন ৫০ বোতল এস্কাফ ডিএক্স সিরাপ ও ৩,১৭০ পিস টেনসিঊইন ট্যাবলেট জব্দ করেছে।
অধিনায়ক কিবরিয়া আরও বলেন, ৫৯ বিজিবি বিগত ৩ মাসে দায়িত্বপূর্ণ সীমান্তে ১১ জন আসামী সহ ৪ হাজার ৬০০ বোতল ফেনসিডিলের বিকল্প কয়েক  প্রকার ভারতীয় নেশার সিরাপ জব্দ করেছে। সীমান্তে বিজিবির নজরদারি অব্যহত থাকবে বলেও জানান তিনি। 

 


এ জাতীয় আরো খবর