বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

অ র্চ না মা লা কা র

  • সবাই চলে আপন গতিতে
  • ২০২৬-০৩-১১ ১০:৫৯:০৮

পৃথিবীটা তো এমনই -- যে যার মতো চলি
চাঁদ-সূর্য নিয়মে ঘোরে আপন কক্ষপথে ।
বৃক্ষগুলো দাঁড়িয়ে থাকে শাখা-প্রশাখায়
ফুল ফোটে সুবাস ছড়ায় বাতাসে মন মাতে সুগন্ধে,
অলিকুল পরাগ মাখায় সোহাগে পরশে।
তারপর ঝরে যায় আপন মনে।
পাখি বাসা বাঁধে, উড়ে বেড়ায় ডানা মেলে নীলাকাশে,
বন্যপশু বনে চরে বেড়ায় নির্বিশেষে।
জলচর জলে, জলেই বাঁধে বাসা,
এরা কেউ কারো চলার পথে সৃষ্টি করে না বাধা।
আর -- মানুষ সৃষ্টির সেরা জীব
পদে পদে মোকাবেলা করতে হয় কত বাধা বিপত্তি,
মানুষই মানুষের শত্রু--- হানাহানি আর রক্ত পিপাসায়
রক্ত ঝরায় কথায় কথায়।
মানবতা আজ ধুলায় লুণ্ঠিত,
চোখ হিংস্র আগুন, পুড়িয়ে মারে মানুষ
প্রতিরোধ, প্রতিবাদ নেই নীরবে কারো
কিছু করার নেই সবাই চলে আপন গতিতে।

 


এ জাতীয় আরো খবর