শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

ইরান ইস্যুতে ট্রাম্পের কঠোর বার্তা, নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া আলোচনা নয়

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৩-০৬ ২১:৪২:১৩
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের সঙ্গে আপাতত কোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন Donald Trump।
শুক্রবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তেহরানের পক্ষ থেকে নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া কোনো সমঝোতা বা চুক্তি সম্ভব নয়। বার্তাসংস্থা এএফপির বরাতে জানা যায়, ট্রাম্প বলেছেন— ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না, যদি না তারা নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে।
ট্রাম্প আরও বলেন, তেহরান যদি শর্ত মেনে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করে, তাহলে ইরানের অর্থনীতি পুনর্গঠনে সহায়তা করতে পারে যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, একজন গ্রহণযোগ্য ও শক্তিশালী নেতা নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো একসঙ্গে কাজ করে ইরানকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে।
পোস্টের শেষ অংশে ট্রাম্প একটি নতুন স্লোগান ব্যবহার করেন-মেক ইরান গ্রেট এগেইন। এটি তার বহুল আলোচিত রাজনৈতিক স্লোগান মেক আমেরিকা গ্রেট এগেইনের অনুকরণে তৈরি।

কী-ওয়ার্ডঃডোনাল্ড ট্রাম্প,ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা,মধ্যপ্রাচ্য রাজনীতি


এ জাতীয় আরো খবর