শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এতিমখানায় ইফতার মাহফিল

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৬-০৩-০৫ ১৮:৪৫:৪৫

যশোরের চৌগাছার অন্যতম সেবামূলক প্রতিষ্ঠান 'চৌগাছা পরিবার' সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে চৌগাছা উপজেলার জগদীশপুর ইউনিয়নের জগদীশপুর নুরানী হাফেজিয়া ও ক্যাডেট মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বখতিয়ার হোসেনের আহবানে সংগঠনের সদস্যদের পরিশ্রমে এই কার্যক্রম পরিচালিত হয়। বৃহস্পতিবার (৫ মার্চ) ১৫ রমজান সকাল থেকেই সংগঠনের স্বেচ্ছাসেবীরা ইফতারের মেনু খিচুড়ি ও মুরগির গোশত নিজেরাই রান্না করে ৮০+ রোজাদারকে পরিবেশন করেন। এই ইফতার করতে পেরে মাদ্রাসার ছাত্ররা অনেক আনন্দিত।
উক্ত ইফতার মাহফিল পরিচালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ শাহিন কবির, জগদীশপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মোঃ কামরুল হাসান, মোঃ শাকিল হোসেন, মোঃ তামিম ইকবাল, মোঃ মেহেদী হাসান, মোঃ সোহাগ হোসেন, মোঃ সোহানুর রহমান, স্থানীয় আরো অনেকে উপস্থিত ছিলেন।
বিপন্ন মানবতায় প্রবাসীর জয় এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি ইতোমধ্যে সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে অসহায় হতদরিদ্র মানুষের আস্থার ঠিকানা হয়েছে, সবশেষে সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানবতার সেবায় নিয়োজিত থাকবে ইনশাআল্লাহ বলে আশাবাদ ব্যক্ত করেন।

 


এ জাতীয় আরো খবর