সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা “প্রেরণা” কর্তৃক বাস্তবায়নাধীন দূর্বার প্রকল্পের এ উদ্ধোধনী অবহিতকরন সভাটি উপজেলা পষিদ মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয় ।
প্রেরণা’র নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিধির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াাউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব ওয়ালিউল ইসলামসহ অন্যান্যরা।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক বলেন, এ প্রকল্পটি এই উপজেলার জন্য একটি সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয়। তিনি লিঙ্গ সমতা, কিশোরী ক্ষমতায়ন এবং জলবায়ু-সহনশীল সামাজিক উন্নয়নের গুরুত্বের ওপর জোর দেন এবং প্রকল্প বাস্তবায়নে সকল সংশ্লিষ্ট পক্ষকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আহ্বান জানান। তিনি প্রকল্পের সকল কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সামাজিক মালিকানার বিষয়টিকে গুরুত্বের সাথে নিশ্চিত করার নির্দেশ দেন এবং উপজেলা পরিষদের পূর্ণ প্রশাসনিক সহায়তার আশ্বাস প্রদান করেন।
সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, প্রত্যাশিত ফলাফল, বাস্তবায়ন কৌশল, লক্ষ্যিত জনগোষ্ঠী, কাঠামো এবং সমন্বয় প্রক্রিয়াাসহ শিক্ষা, স্বাস্থ্য এবং জলবায়ু সহনশীলতায় কার্যক্রমের রূপরেখা বিস্তারিত উপস্থাপন করা হয় এবং জানানো হয়, দুর্বার প্রকল্প একটি কিশোরী কেন্দ্র্রিক, লিঙ্গ বৈষম্য দুরীকরণ ও জলবায়ু সহনশীল উন্নয়ন উদ্যোগ। এটি শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কিশোরীদের নেতৃত্বের দক্ষতা, যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সম্পর্কিত জ্ঞান এবং জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলার সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে। বাংলাদেশ সরকারের জাতীয় উন্নয়ন অগ্রাধিকার এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্য রেখে এই প্রকল্পটি বহু-খাতভিত্তিক পদ্ধতিতে সমাজের অর্ন্তভুক্তিমূলক আর্থ-সামাজিক রুপান্তর সাধনে কাজ করবে।