বুধবার, আগস্ট ২৬, ২০২৬

সখিপুরে আনন্দঘন পরিবেশে পালিত পহেলা বৈশাখ ১৪৩৩

  • জাহিদুল ইসলাম
  • ২০২৬-০৪-১৪ ১৯:৩৬:৩২

সখিপুর,( টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখিপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় বৈশাখী শোভাযাত্রা ও বৈশাখী মেলা। আজ মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন শোভাযাত্রায়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে অংশগ্রহণকারীদের মাঝে ছিল উৎসবের আমেজ ও প্রাণবন্ত উচ্ছ্বাস।
শোভাযাত্রা শেষে বৈশাখী মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা। 

মেলায় স্থানীয় সংস্কৃতির বিভিন্ন উপাদান, হস্তশিল্প, খাবার এবং বিনোদনের নানা আয়োজন স্থান পায়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পুরো আয়োজনজুড়ে ছিল বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণবন্ত প্রকাশ।
নতুন বছরের এই আয়োজন স্থানীয় মানুষের মাঝে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। এসময় সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হয়।


এ জাতীয় আরো খবর