চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর সীমান্তে মৃত ভারতীয় নাগরিক মোজাফফর হোসেনেরমরদেহ শেষবারের মত দেখার সূযোগ গেয়েছেন তাঁর বাংলাদেশী স্বজনরা। বিজিবি জানায়, মঙ্গলবার(১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার নং ১৮১/৭ এস এর নিকট শূণ্য রেখায় বিজিবি এবং বিএসএফ’র সহযোগিতায় মরদেহ দেখানো হয়। গত সোমবার(১৩ এপ্রিল) রাত ১১টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক থানার শ্মশানী গ্রামের মৃত জলিলের ছেলে মোজাফফর হোসেন (৯০)নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যান।
মৃত্যুর খবর পেয়ে মোজাফফর হোসনের ভাগিনা ও আজমতপুর রিফুজিপাড়া গ্রামের বাসিন্দা পুটু মিয়া সীমান্তে তাঁর মৃত মামার মরদেহ শেষবারের মত দেখতে চেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য বিজিবির নিকট আবেদন করেন। আবেদন পেয়ে দ্রুত এ ব্যাপারে বিএসএফ’র সাথে যোগাযোগ কর্ েবিজিবি। ওদিকে ভারতে মোজাফফর হোসেনের স্বজনরাও বিএসএফর সাথে যোগাযোগ করলে বিএসএফ বিজিবিকে ফোন করে মঙ্গলবার সকালে সীমান্তে মরদেহ নিয়ে এসে দেখানোর ব্যবস্থা করা হবে বলে জানায়।
এ প্রেক্ষিতে মঙ্গলবার সকালে সীমান্তে মরদেহ আনা হলে মৃত মোজাফফরের বাংলাদেশী স্বজনরা মৃতের মুখ শেষবারের মত দেখার সূযোগ পান। একই সাথে সূগোগ ঘটে কাঁটাতারের বেড়ায় বিচ্ছিন্ন দু’দেশের স্বজনদের কিছু সময়ের মিলনের। এ সময় আবেগময় অবস্থার সৃষ্টি হয়। বিপুলসংখ্যক গ্রামবাসীও মরেদহ দেখতে আসেন শেষবারের মত। মরদেহ দেখার পর দু’দেশের নাগরিকরা নিজ নিজ দেশে ফেরত যান। তবে দ্রুত এ ধরণের ব্যবস্থা করার জন্য সীমান্তবাসীরা বিজিবি ও বিএসএফ’র প্রতি কৃতজ্ঞতা জানান।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন(৫৯বিজিবি) অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বিজিবি সর্বদা সীমান্তবাসীদের মানবিক প্রয়োজনে সাড়া দেয়। ভবিষ্যতেও বিজিবি এ ধরণের মানবকিতা অব্যহত রাখবে।