নক্ষত্রের রুপালী আকাশের স্নিগ্ধতা ক্রমাগত ঝরে
বকুলের পরে, হাসনাহেনার মিষ্টিমুখের নম্র চাহনিতে।
গোলাপের। মিষ্টি গন্ধে দিগ্বিদিক ছোটাছুটি করে অলি
মৃত্তিকার বুক জুড়ে আছে সোনা সোনা বুনোফুলগুলি।
সুস্বাদের সুখাদ্য ভেবে তুলে নেয় মুখে অর্বাচীন
বুঝে ভুল না পেয়ে কুল রাখে ঢেকে রঙিন ফুলগুলি।
ওরা আসে নিরন্তরতায় শিমুল পাতায় সুর বাজিয়ে
নেবুর গন্ধে জোছনারাতে জোনাকির ভীরে ভীরে
করতোয়া কিংবা ভাগীরথীর তীরে জনতার ভীরে।
আজো আসে পাতায় ভাসে, জলে ভাসে সুগন্ধ
এই বাংলার সাথে তার আত্মার রয়েছে যে নিবন্ধ।।