সোমবার, মে ২৫, ২০২৬

আল-আকসা মসজিদ-এ ৫০ হাজার মুসল্লির তারাবিহ,কড়াকড়ির মধ্যেও উপচে পড়া ভিড়

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০২-২৩ ১৮:৩৮:৩১
ছবি: সংগৃহীত।

অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদে এশা ও তারাবিহ’র নামাজ আদায় করেছেন প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি মুসল্লি। জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী, মসজিদের প্রবেশপথে ইসরাইলি সামরিক চেকপোস্ট ও কঠোর পরিচয়পত্র যাচাই সত্ত্বেও বিপুলসংখ্যক মানুষ নামাজে অংশ নেন।
অধিকৃত পশ্চিম তীরে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই গত বুধবার থেকে রমজান মাস পালন শুরু করেছেন ফিলিস্তিনিরা। একই সময়ে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা, সেনাবাহিনীর অভিযান এবং গ্রেপ্তার অব্যাহত রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি-র প্রতিবেদনে বলা হয়েছে, রমজান চলাকালে সম্প্রতি ৩০০ জনের বেশি জেরুজালেমবাসীর ওপর আল-আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরাইলি কর্তৃপক্ষ।
এদিকে জেরুজালেমজুড়ে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। মসজিদে প্রবেশের ক্ষেত্রে বয়সভিত্তিক বিধিনিষেধও আরোপ করা হয়েছে। ১২ বছরের কম বয়সী শিশু, ৫৫ বছরের বেশি পুরুষ এবং ৫০ বছরের বেশি বয়সী নারীদের প্রবেশাধিকারে সীমাবদ্ধতা আরোপের তথ্য জানা গেছে।

কী-ওয়ার্ড: আল-আকসা মসজিদ, রমজান তারাবিহ, জেরুজালেম উত্তেজনা


এ জাতীয় আরো খবর