কেটে গেছে অনেকগুলো বছর-- দেখা হয়নি তার সাথে
বদলে গেছে দিন কিন্ত কষ্ট জমে আছে বুকের ভেতর,
কখনও গভীর রাতে শ্রাবণের ধারা হয়ে নামে দু'চোখে।
রোদেলা দুপুর ভরে থাকে নির্জনতায়,
রক্তমাখা পলাশ স্মৃতি জাগায় কুসুমকুঞ্জে
আত্ম নিবেদন করে শহিদ স্মরণে ,
আমার কেবল চেয়ে থাকা অপলক নয়নে।
কেটে গেছে অনেকগুলো বছর,
সে আর এলো না ফিরে !
না-বলা কথাগুলো নীরবে কাঁদে আড়ালে।
জানালার পাশে দেখি কৃষ্ণচূড়ার ডালে
ছোপ ছোপ রক্তের দাগ
কান পেতে শুনি পাখপাখালির কলতান ----
"আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি? "