শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

রমজান ও ঈদ উপলক্ষে কলেজে ৩৯ দিনের ছুটি শুরু

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-১৮ ০৯:২২:৪৯

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ও বেসরকারি কলেজে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হচ্ছে। দীর্ঘ ৩৯ দিনের বিরতি শেষে আগামী ২৯ মার্চ থেকে শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি সমন্বয় করে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন কলেজ বন্ধ থাকবে।
এরপর ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। পরবর্তী দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় বিরতি আরও দীর্ঘ হচ্ছে। ফলে ২৯ মার্চ, রোববার থেকে শিক্ষার্থীরা আবার শ্রেণিকক্ষে ফিরবেন।
এছাড়া ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত মোট ১০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।
আরও উল্লেখ্য, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
অন্যদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল, ভোকেশনাল স্কুল-কলেজ, ডিপ্লোমা ইনস্টিটিউট, বিএমটি কলেজ ও ভোকেশনাল কলেজগুলোর ছুটির সময়সূচি পৃথকভাবে নির্ধারণ করা হয়েছে।

কী-ওয়ার্ডস: কলেজ ছুটি, রমজান ছুটি, শিক্ষা মন্ত্রণালয়


এ জাতীয় আরো খবর