রবিবার, মার্চ ৮, ২০২৬

শিক্ষক নেতা অজিত কুমার দাশের মৃত্যুতে বাকবিশিস'র শোক

  • হাসান মেহেদী :
  • ২০২৬-০২-১৪ ২৩:০৪:৩৩

বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) কেন্দ্রীয় নেতা, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সভাপতি,  চট্টগ্রামের মোস্তাফা হাকিম কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক  অজিত কুমার দাশের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর। শোকবার্তায় বাকবিশিস নেতারা উল্লেখ করেন, বাংলাদেশের শিক্ষক সমাজের অধিকার আদায়ে ও প্রগতিশীল মানবিক সমাজ বিনির্মাণে অধ্যাপক অজিত কুমার দাশের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি একজন প্রথিতযশা শিক্ষক, দক্ষ সংগঠক, নিবেদিতপ্রাণ রাজনীতিক ও মানবিক মানুষকে হারালো। নেতৃবৃন্দ প্রয়াত অধ্যাপক অজিত কুমার দাশের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা  এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। 
উল্লেখ্য, সহকারী অধ্যাপক অজিত কুমার দাশ ফুসফুসের সংক্রমণজনিত অসুস্থতা নিয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ  বিকাল সাড়ে চারটার দিকে তিনি মারা যান।
নগরীর বলুয়ার দীঘির পাড়ে তাঁর শেষ কৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।


এ জাতীয় আরো খবর