প্রকৃত ভালোবাসা হলো এক অনবদ্য অনুভব
যা সম্পর্ককে সুন্দর করে ছড়িয়ে তার সৌরভ।
প্রকৃত ভালোবাসা হলো নানা রঙের সমাহার!
তার ছোঁয়ায় জাদুতে জীবনে আসে যে বাহার।
প্রকৃত ভালোবাসা হলো সৃষ্টিকর্তার বরদান
যা সম্পর্ককে জুড়ে রাখে করে যে মহীয়ান।
প্রকৃত ভালোবাসা হলো এক অতুলনীয় বন্ধন,
যা সম্পর্ককে সুদৃঢ় করে অদম্য হয় তার দম।
প্রকৃত ভালোবাসা হলো সততা,অর্ঘ্য ও প্রার্থনা
তার স্পর্শে জীবন হয় পরশ পাথর হয় সোনা।
প্রকৃত ভালোবাসা হলো মায়া ও মমতার বাধঁন
শত চেষ্টাতেও ছিন্ন হয়না সেই অমূল্য বন্ধন।
প্রকৃত ভালোবাসাই হলো সম্পর্কের বুনিয়াদ,
যুগে যুগে তা অমরত্ব লাভ করে থাকেনা খাদ।
প্রকৃত ভালোবাসা হলো এক মহা মূল্যবান রত্ন
জহুরি দ্বারা পরীক্ষিত যদি থাকেই তাতে যত্ন!
প্রকৃত ভালোবাসা হলো কৃতজ্ঞতার অবদান
যত দিন আছে প্রাণ রাখি যেন যথার্থ সন্মান।
প্রকৃত ভালোবাসা হলো প্রাণের শান্তি,আরাম
এর জন্য বেঁচে থাকা তাই ফেলি মাথার ঘাম!
প্রকৃত ভালোবাসাই হলো এক ঐশ্বরিক শক্তি
যা মানুষকে মহৎমানুষ করে যদি থাকে ভক্তি।
প্রকৃত ভালোবাসা হলো সেই সাত রাজার ধন
যা বিলিয়ে দিলে জীবনে হয় অমৃত আস্বাদন।