বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

না সি য়া ডে লা

  • বয়ে যাচ্ছে সময়,
  • ২০২৬-০২-১৪ ০৯:২৪:৩২

বয়ে যাচ্ছে সময়, 
  দেখছি মৌসুমি বায়ুর মতো নীরবে। 
নিয়মের ধারাপাতে জীবন পাতার 
মুখস্থ নামতাগুলো বড্ড নড়বড়ে হয়ে গেছে। 
 সে হিসেব মনে রাখতে রাখতে
 গুন থেকে বিয়োগ হয়ে যাচ্ছে 
টেকটোনিক প্লেটের মতো আস্হা ও
সরে যাচ্ছে ভালোবাসার বিশ্বাসের ভিত্তি। 
আবার আরেকটা মহাসমুদ্রের জন্ম হচ্ছে 
   বুকের মধ্যে, টের পাচ্ছি !  
গভীর সে সমুদ্রের জল 
অসম্ভব শান্ত হয়ে আছে এখনও। 
জানিনা কখন কবে আছড়ে পড়বে সুনামির মতো। 
 সামাল দিতে পারবো কি ? 
জানিনা, তবে ভয় করছে। 

 


এ জাতীয় আরো খবর