ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৫ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি উল্লেখযোগ্য ব্যবধানে জয় নিশ্চিত করেন।
মোট ১২৭টি কেন্দ্রের সবকটির বেসরকারি ফলাফলে দেখা যায়, ডা. শফিকুর রহমান পেয়েছেন ৮২ হাজার ৬৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬১ হাজার ৯২০ ভোট। ফলে ২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে জয় পান জামায়াত আমির।
ঢাকা-১৫ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।
সব কেন্দ্রের গণনা শেষে প্রাপ্ত ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে থেকে ডা. শফিকুর রহমানের জয় নিশ্চিত হয়।
কী-ওয়ার্ডস: ঢাকা-১৫, ডা. শফিকুর রহমান, দাঁড়িপাল্লা জয়