শনিবার, মার্চ ৭, ২০২৬

ঢাকা-৮ এ ধানের শীষের জয়,মির্জা আব্বাস এগিয়ে; ফল নিয়ে প্রতিদ্বন্দ্বীর অভিযোগ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-১৩ ০০:৫২:০০
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ৫৭ হাজার ০৯২ ভোট পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে প্রাপ্ত বেসরকারি ফলাফলে দেখা যায়, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসির উদ্দিন পাটোয়ারী পেয়েছেন ৫১ হাজার ৩৯৬ ভোট। ফলে প্রায় সাড়ে পাঁচ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন মির্জা আব্বাস।
তবে ফলাফল ঘোষণার পর নাসির উদ্দিন পাটোয়ারী ভোটের ফল পাল্টানোর অভিযোগ তুলেছেন। তিনি নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেছেন বলে জানা গেছে। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কীওয়ার্ডস: ঢাকা-৮, মির্জা আব্বাস, ফল নিয়ে অভিযোগ


এ জাতীয় আরো খবর