শনিবার, মার্চ ৭, ২০২৬

বরিশাল-৫ এ ধানের শীষের জয়,মজিবর রহমান সরোয়ার স্পষ্ট ব্যবধান নিয়ে নির্বাচিত

  • বরিশাল প্রতিনিধি:
  • ২০২৬-০২-১৩ ০০:৩৭:১৪
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সিটি করপোরেশন ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মজিবর রহমান সরোয়ার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীমকে হারিয়ে মজিবর ১ লাখ ৩৩ হাজার ৬ ভোট পেয়ে আসনটি দখল করেছেন।
প্রতিদ্বন্দ্বী ফয়জুল করীম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৯৩ হাজার ২শ ১৬ ভোট। আসনের ১৭৬টি কেন্দ্রে ভোট গণনার পর বিজয়ী হিসেবে মজিবর রহমান সরোয়ারের নাম ঘোষণা করা হয়।
ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে। এই দিনে সংসদ নির্বাচনের পাশাপাশি দেশব্যাপী গণভোটও আয়োজন করা হয়। ভোটের প্রথম দিকে বরিশাল-৫ কেন্দ্রগুলোতে অপেক্ষাকৃত কম উপস্থিতি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ লাইনের মাধ্যমে ভোটারদের উৎসাহ চোখে পড়ার মতো ছিল। বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনকে প্রাণবন্ত করেছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরু হওয়ার পর এবারই রেকর্ডসংখ্যক রাজনৈতিক দল অংশ নিয়েছে। মোট ৫১টি দল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৯ জন, যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮০। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ করা হয়েছে।

কী-ওয়ার্ডস: বরিশাল-৫, মজিবর রহমান সরোয়ার, ধানের শীষ জয়


এ জাতীয় আরো খবর