শনিবার, মার্চ ৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৩টি আসনেই এগিয়ে জামায়াত প্রার্থীরা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০২-১৩ ০০:০৮:১৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  পাঁচটি উপজেলার তিনটি আসনেই দাড়িপাল্লা প্রতীক নিয়ে জাময়াত প্রার্থীরা এগিয়ে আছেন।  সংসদ নির্বাচনে জেলায় ভোট পড়েছে ৭৩.৮২ শতাংশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১টা পর্যন্ত পাওয়া ফলাফলে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে এগিয়ে আছেন জামায়াতের মো.কেরামত আলী। ৮ টি কেন্দ্রে তাঁর প্রাপ্ত ভোট ১০ হাজার ৬৬৯। নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির শাহজাহান মিঞা পেয়েছেন ৮ হাজার ৩১৬ ভোট। এই আসনে মোট ভোটার ৫ লক্ষ ১৮১ জন। মোট কেন্দ্র ১৫৯টি।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের মিজানুর রহমান ৯০টি কেন্দ্রে পেয়েছেন ৭৭ হাজার ১৫৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির আমিনুল ইসলাম পেয়েছেন ৭৩ হাজার ৬৫৫ ভোট। এই আসনে মোট কেন্দ্র ১৮৪ এবং ভোটার ৪ লক্ষ ৬১ হাজার।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ৫৬টি কেন্দ্রে জাময়াতের নুরুল ইসলাম বুলবুল পেয়েছেন ৫৮ হাজার ৯৫১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির হারুনুর রশীদ পেয়েছেন ৪০ হাজার ৩৭৬ ভোট। এই আসনে মোট কেন্দ্র ১৭২ এবং মোট ভোটার ৪ লক্ষ ৬৮ হাজার ৪৭৯ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাথমিক বেসরকারি ফলাফল  সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহাদত হোসেন মাসুদ  এসব প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করেন।


এ জাতীয় আরো খবর