রক্তে আবেগের মাত্রা বেড়েছে, হৃদয়টা থেকে থেকে সংক্রমিত হয়। সূক্ষ্ম অথচ ভয়ংকর জীবাণু, মায়া যার আক্রমনে এই ভালোবাসা। তুমি নামের প্যারাসিটামল তখনকার মতো শান্ত করে, কিন্তু এ রোগ নির্মূল করে না। ক্রমে তুমির মাত্রাটা বাড়িয়ে নিতে হয়।