টু ম্পা পা ল

  • তুমির মাত্রাটা
  • ২০২৬-০২-১২ ২১:১০:৫৯
image

রক্তে আবেগের মাত্রা বেড়েছে,
হৃদয়টা থেকে থেকে সংক্রমিত হয়।
সূক্ষ্ম অথচ ভয়ংকর জীবাণু, মায়া
যার আক্রমনে এই ভালোবাসা।
তুমি নামের প্যারাসিটামল 
তখনকার মতো শান্ত করে,
কিন্তু এ রোগ নির্মূল করে না।
ক্রমে তুমির মাত্রাটা বাড়িয়ে নিতে হয়।