শনিবার, মার্চ ৭, ২০২৬

কুয়েট শিক্ষার্থী তুর্য হৃদয় সানার অকাল প্রায়াণে বিশ্ববিদ্যালয় পরিবারের গভীর শোক

  • কুয়েট প্রতিনিধি
  • ২০২৬-০২-১০ ১৯:৪০:২৭

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের ২০২৩ ব্যাচের মেধাবী শিক্ষার্থী তুর্য হৃদয় সানা (রোল নম্বর: ২৩০৯০৫৩) মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি গুরুতর অসুস্থ অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার অকাল মৃত্যুতে কুয়েট পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তুর্য হৃদয় সানার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, “তুর্যের মতো একজন মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যু আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য এক অপূরণীয় ক্ষতি।” বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে।

 


এ জাতীয় আরো খবর