বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

না সি য়া ডে লা

  • এবার তোমার পালা
  • ২০২৬-০২-০১ ১৮:২২:৪৮

কথা দিয়েছিলাম আমি থাকবো, 
থেকেছি। 
তোমাকে ভালোবাসার পর থেকে চোখ তুলে আর চাইনি কোনোপানে। 
কথা রেখেছি ! 
চারিদিকে নানা রঙের মেলা, 
 সন্দেশ -পাপর ভাজা -খাস্তা- চটপটি -ফুসকার বাহারে হারিয়ে যেতে মন চায়।
তবুও আমি হারাই না!
 কথা দিয়েছিলাম কোনো কিছুর ভিড়ে
কখনও হারাবো না। 
কথা রেখেছি ! 

ইচ্ছে করে টক ঝাল মিষ্টি খাই হাত বাড়িয়ে
   শরীর ছুঁয়ে ছুঁয়ে 
 তারপরই ফিরিয়ে নিই পরমুহূর্তে।
 তোমার কথা মনে পড়ে যায়। 
ভলকানো আগ্নেয়গিরির লাভার মতো
 ফুটকে থাকে অন্দরমহলে, 
উগরে দিতে পারিনা তোমাকে মনে করে।
  
 চারিদিকে কতো রঙের মেলা, 
শুধু দেখি। 
মেলার ঐ ভিড়ে আমি একা দাড়িয়ে থাকি।
 পাশ কেটে চলে যায় 
কপোত-কপোতী, তোমার কথা মনে পড়ে যায়। 
আচ্ছা, ভালোবাসলে কি এভাবেই মানুষ 
নিঃস্ব হয়ে যায় ? 
তুমিও কি নিঃস্ব হতে পেরেছো, 
আমার মতো ? 

আমার জন্য তৃষ্ণায় বুক ফাটে ?  
চোখে আবার নতুন করে স্বপ্ন দেখতে পারো ? 
আর কারও শরীরের ঘ্রাণ নিতে পারো  ? 
   যদি পারো, 
তবে তুমি সমুদ্রের -আকাশের -নীল অপরিজিতার- ও নীল হলাহলের সব নীল গ্রাস করতে পারো। 
 তাহলে আর মানুষ রইলে কই ! 
তুমি দানব। 
তুমি ধর্ষিতা কিশোরীর 
ছেঁড়া ফাড়া জামার মতো নোংরা অপবিত্র। 
তুমি প্রতিটি রাতের রঙঢং মাখা বেশ্যার মতো
    বারবউ। 
তোমাকে ভালোবাসায় মানায় না। 

চূর্ণ হোক বক্ষ, জীর্ণ হোক হৃদপিণ্ড, 
পাঁজর ভেঙে পড়ে থাক অন্ধকার কুঠুরিতে।
 যতই অস্হি চিৎকার করুক 
তাকে চাই তাকে চাই, সর্বাঙ্গে বাজুক দামামা 
তাকে দেখার জন্য। 
তবুও তার ভালোবাসার জন্য হৃদয়ে দুয়ার 
আর খুলোনা। 
 নষ্টদের অধিকারে চলে যাও তবে,
নষ্ট হৃদয় নিয়ে 

কথা দিয়েছিলাম আমি থাকবো , 
 হ্যা থেকেছি .. পবিত্রতায় প্রফুল্লতায় উৎসবার্থে। 
প্রমান করে দেখাও তো!
এরার যে তোমার পালা....


এ জাতীয় আরো খবর