বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

বাবাকে জেতাতে ভিডিও তৈরী করছেন জামায়াত প্রার্থীর স্কুল পড়–য়া মেয়ে

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০১-৩১ ২০:৩৫:২৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে জামায়াতের প্রার্থী  দলটির  ঢাকা মহানগর দক্ষিনের আমীর নুরুল ইসলাম বুলবুল। গত শুক্রবার(৩০ জানুয়ারী) সকালে সদর উপজেলার সীমান্তবর্তী প্রত্যন্ত চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় পদ্মা নদীকে পেছনে রেখে পাড়ে দাঁড়িয়ে নিজের নির্বাচনী ইশতেহার ‘জনগণের প্রত্যাশায় জনতার ইশতেহার’ ঘোষনা  করেছেন। ১০৫ দফার ইশতেহারে নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা তীরের  অবহেলিত ও বিভিন্ন সুবিধা বঞ্চিত ইউনিয়নগুলি নিয়ে একটি নতুন উপজেলা ‘দিয়াড়’ গঠনে সর্বোচ্চ প্রচেষ্টা করা হবে বলেও অঙ্গীকার করেন বুলবুল।
ইশতেহারে বুলবুল উল্লেখ করেন, বিজয়ী হলে প্রধান ১৩টি  খাতের  আওতায় ১০৫টি চিহ্নিত  বিষয় নিয়ে কাজ করবেন। এর মধ্যে রয়েছে প্রশাসনিক ও অবকাঠামো উন্নয়ন, শিক্ষা,কৃষি ও চিকিৎসা সেক্টরে উন্নয়ন, চাঁপাইনবাবগঞ্জকে শিল্প ও বানিজ্য নগরী হিসেবে গড়ে তোলা,সুশাসন প্রতিষ্ঠা, সামাজিক নিরাপত্তা, জনগণের জান-মালের নিরাপত্তা,তরুনদের ক্ষমতায়ন ও কর্মসংস্থান, প্রযুক্তি নির্ভর চাঁপাইনবাবগঞ্জ  গড়ে তুলে ভিশন-২০৪০ ঘোষণা করা এবং চাঁপাইনবাবগঞ্জকে গ্রীন টাউন ক্লিন টাউন হিসেবে গড়ে তোলা।
এদিকে  নুরুল ইসলাম বুলবুলের  মেয়ে  ৮ম শ্রেনীর শিক্ষার্থী জাইমা নূর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইস বুকে  যথেষ্ট পরিচিত। তার ফলোয়ার্স প্রায় ৬ লক্ষ। জাইমাও বসে নেই । বাবাকে জেতাতে তিনি বাবার নির্বাচনী এলাকা ঘুরে ঘুরে ভিডিও চিত্র(ভøগ) নির্মাণ করছেন।  বাবা যখন পদ্মা পাড়ে দাঁড়িয়ে নিজের ইশতেহার ঘোষণা করছেন, তখন জাইমার ফেইস বুকে পোষ্ট করা একটি ভিডিওতে  দেখা যাচ্ছে, তিনি তখন জেলা শহরে তাঁর দাদার বাড়ির অদুরে রেহাইচর এলাকায় মহানন্দা নদীর উপর নির্মিত দেশের বৃহত্তম রাবার ড্যামকে পেছনে রেখে মহানন্দা নদীর উন্নয়ন নিয়ে তার বাবার  ইশতেহারে উল্লেখিত পরিকল্পনা নিয়ে কথা বলছেন। জাতীয় নির্বাচন উপলক্ষে আমার কথা-০১ শিরোনামের ওই ভিডিতে জাইমা তার বাবার জন্য সকলের দোয়া চেয়ে বলেন, বিজয়ী  হয়ে আব্বু যেন জণগনের পাশে থাকতে পারেন। শনিবার(৩১ জানুয়ারী) সন্ধ্যা পর্যন্ত ৪৭ সেকেন্ডের ভিডিওটিতে প্রায় ১ লক্ষ লাইক ও লাভ রিআ্যাক্ট, সাড়ে ৪ হাজার কমেন্ট হয়েছে। শেয়ার হয়েছে ৭২২ বার।
শুক্রবার বিকালে আমার কথা-০২ শিরোনামের অপর একটি ভিডিওতে দেখা যায় একই স্থানে দাঁড়িয়ে জাইমা পদ্মা ও মহানন্দা নদী ঘিরে কক্সবাজরের মেরিন ড্রাইভের আদলে রিভার ড্রাইভ তৈরি করে পুরো এলাকাটিকেকে পুরো একটি পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা নিয়ে তার বাবার স্বপ্ন নিয়ে কথা বলতে। ১৮ সেকেন্ডের এই ভিডিও শনিবার সন্ধ্যা পর্যন্ত ১৮ সেকেন্ডের ভিডিওটিতে ৩৬ হাজার লাইক ও লাভ রিআ্যাক্ট পড়েছে। সাড়ে ৭৬০ কমেন্ট হয়েছে। শেয়ার হয়েছে ১ হাজার ১০০ বার।
জাইমা নূর জানান তিনি ইসলামী সঙ্গীত পছন্দ করেন। তিনি নিজের কণ্ঠে গাওয়া ইসলামী সঙ্গীতও পোষ্ট করেছেন ফেইসবুকে।


এ জাতীয় আরো খবর