সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

প্র দী প গু প্ত

  • হায় তুমি স্বাধীনতা।
  • ২০২৬-০১-৩১ ১১:০৮:২৩

তোমার পায়ের জুতোজোড়া 
তুমি আমায় খুলে দাও মালিক
এতদিনের চেষ্টায় আমি বহু যত্ন করে
আমার পিঠের চামড়াটাকে 
এজন্যই তৈরী করেছি, যে সেটা
দিয়ে আমি তোমার ছিঁড়ে যাওয়া
জুতোর সুকতলাটা এত নিপুণভাবে
সেলাই করে দেব, যাতে করে তুমি
তোমার কাঁটাওয়ালা জুতোয় আবার
পিষে দিতে পার আমার বিনীত ঘাড়।

এরপর যতটুকু চামড়া থেকে যাবে পিঠে
তোমার হাতের চাবুক দিয়ে তুমি সেখানেও
এঁকে দিও রক্ত রাঙা আলপনা তোমার
ইচ্ছেমতো। সেই চাবুকে যেটা তোমার
হাতে তুলে দিয়েছে আমারই মতো তোমার
অন্য কোন চাটুকার তার পিঠের চামড়ায়।

জানি কিছু বেয়ারা কবি আড়ালে
হাসাহাসি করবে, নোংরা কথা বলবে
তুমি নিশ্চিত থাকো মালিক, আমার পিঠের
ওপরে বসে আছে কে আমি জানি। 
আমি তো আমার স্বাধীন সত্ত্বাটাই জমা
রেখেছি তোমার স্বাধীন ব্যাভিচারের কাছে।


এ জাতীয় আরো খবর