জীবনের গলিতে শুকনো পাতা মর্মর ধ্বণি তোলে,
কোথায় যেন ঝনঝনানিয়ে মন কথা বলে।
আকাশে উড়ে কুয়াশায় ঢাকা এক প্রহরের গল্প,
ঢাকা পড়ে যায় উড়ন্ত পাখির উড়ে যাওয়ার শব্দ।
জমছে শিশির বিন্দু বিন্দু করে ঘামে ভেজা
পথের ধারে ঝরে যাওয়া ফুলে,
রোদ এসে ছুঁয়ে দেয় আলতো আলিঙ্গনে।
বিষন্ন সুরে ডেকে ওঠা কাকা পাখিদের মতোই
জীবনের দুঃখ হারায় সেখানে নিজের কথার ভীড়েই।
হঠাৎ করেই আলোর ঝলকে ভাঙল স্বপ্নের ঘোর,
রাতের আঁধার কাটিয়ে এক পশলা বৃষ্টি নিয়ে হলো ভোর।
কাদা মাটির বুকে যেমন শিল্পী আঁকে এক জীবনের গল্প,
মনের গহীনেও স্তূপ গড়ে এঁকেবেকে যাওয়া
সুখ দুঃখের শতসহস্র জীবনের কথা গুলো।
খসে পড়া নক্ষত্রের পথ ধরে হেঁটে চলা,
এই অল্প সময়ের অনুভূতির মাঝে শিকলে বাঁধা পড়ে থাকে।
স্বপ্নের খাঁচায় পোষা মনের যত কল্পনার রঙিন ছবি।