বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

লি ট ন আ ব্বা স

  • কবি
  • ২০২৬-০১-৩১ ১০:০৩:৪৩

কোথা হতে এসেছো কবি? 
কী তোমার কাজ! মনে তোমার কাহার ছবি?

সেই দূর পদ্মার চর কেটে কেটে
ঠাটা পরা রোদে, হাড়কাঁপুনে শীতে
কেনো তুমি উথালপাতাল ভাংচুর খেলায়
অস্থির করে দিচ্ছো বিবেকী মাঠ! 

কেনোইবা তুমি,
বীজ বোপনের আগে
বায়না তুলে নাও আগাম!

মনে তোমার কাহার ছবি?
কার ছবি বুকে নিয়ে 
করো হাজতবাস!

কবি? 
কোথা তোমার নিবাস!


এ জাতীয় আরো খবর