বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই বিএনপি স্বচ্ছন্দে বিজয়ী হবে-হারুনুর রশীদ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০১-২১ ২১:১৬:০২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
নিজ নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের বিএনপি প্রার্থী হারুনুর রশীদ বলেছেন, শুধু সদর নয় জেলার ৩টি আসনেই বিএনপি প্রার্থীরা স্বচ্ছন্দে  এবং বিপুল ভোটে নির্বাচিত হবেন। অতীতেও তাই হয়েছে। পূর্বে ৫টি নির্বাচনে সদর আসনে জামায়াতের সাথে  নিজের প্রতিদ্বন্দিতা করার এবং  জামায়াতকে পরাজিত করার কথা উল্লেখ করে তিনি বলেন, এ বার  আওয়ামী লীগ ভোটে নেই । কাজেই ত্রিমুখী প্রতিদ্বন্দিতা হচ্ছে না। বিএনপি ও জামায়াত এই দুই দলের প্রতিদ্বন্দিতায় জামায়াতকে শক্ত প্রতিদ্বন্দী হিসেবে স্বীকার না করলেও  চারবারের সাবেক এমপি ও বিএনপির অন্যতম এই কেন্দ্রীয় নেতা বলেন, তবে প্রতিদ্বন্দিতা হবে। । তিনি বলেন,ত্রয়োদশ সংসদ নির্বাচন আমার ৬ষ্ঠ নির্বাচন। এর আগে ৫টি নির্বাচন আমি করেছি এবং ৪ বার জয়ী হয়েছি।  ভোটার তালিকা  বিশ্লেষণ করে বিএনপির ভোট বিগত  নির্বাচনের চেয়ে ১০-১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলেও জানান হারুন।
বুধবার (২১জানুয়ারী) দুপুর ১টার দিকে জেলা শহরের পাঠানপাড়া মহল্লায় দলীয় কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে নিজের ১৯ দফা  নির্বাচনী ইশতেহার  প্রকাশ করেন হারুন। এর আগে বুধবার সকালে প্রতীক বরাদ্দ পান প্রার্থীরা।
তিনি বলেন, ইশতেহারে উল্লেখিত  বা  নির্বাচিত হলে যে যে কাজ করতে চাই, তার অনেকগুলোর বাস্তবায়নই  জাতীয় এবং সরকারি নীতি ও  সিদ্ধান্তের উপর নির্ভর করে।  ইশতেহারে হারুন যে সব  খাতকে গুরুত্ব দিয়েছেন তার মধ্যে রয়েছে দূর্নীতিমুক্ত  ও বৈষম্যহীন সমাজ গঠন, মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা, নারীদের নিরাপত্তা ও সম্মান, ইমাম ও মোয়াজ্জিমের ভাতা,তদবির ও নিয়োগ বানিজ্য বন্ধ করা, শিক্ষার মানোন্নয়ন, যুব সমাজের প্রশিক্ষণ, ক্রীড়া,কৃষি আধুনিকায়ন,মৎস ও প্রাণীসম্পদ উন্নয়ন,স্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নয়ন,নিরাপদ সুপেয় পানি,পরিবেশ উন্নয়ন,সৌর বিদ্যূৎ প্রকল্প, পদ্মা ও মহানন্দার ভাঙ্গণ রোধ, অবকাঠামো উন্নয়ন, শিল্প ও কর্মসংস্থান  এবং পর্যটন শিল্প। হারুন বলেন, দলীয়ভাবে বিএনপির নির্বাচনী ইশতেহার রয়েছে। তার সাথে স্থানীয় প্রতিশ্রুতি সমন্বয় করে বাস্তবাযন করা হবে।  তিনি বলেন, ইশতেহার অবশ্যই বাস্তবায়ন করা হবে।  এমনকি ইশতেহারের বাইরেও কাজ করা হবে। হারুন দাবি করেন, পূর্বে তাঁর ঘোষণা করা সকল নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হয়েছে। এমনকি আওয়ামী লীগ আমলে করা নির্বাচনের ইশতেহারও বাস্তবায়ন করা হয়েছে।
ইশতেহার ঘোষনাকালে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে বিএনপি প্রার্থী,সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম,সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম,ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম,হারুনুর রশীদ পুত্র রুবায়েত ইবনে হারুন রাফি সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


এ জাতীয় আরো খবর