বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের নেতৃত্বে এসেছে আব্দুর রহমান-তপু

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৬-০১-১৬ ২০:৪৬:১৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের সংগঠন "সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতির" নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকল প্রার্থী ও ভোটারদের উপস্থিতিতে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। 
সর্বমোট ৩৫০ জন ভোটারের মধ্যে স্বশরীরে ২১৪ জন ভোটার উপস্থিতি হয়ে তাদের মূল্যবান ভোট প্রদান করেন। নির্বাচনে ১৫৬ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছে সমাজকর্ম বিভাগ ১১তম ব্যাচের শিক্ষার্থী মো: আব্দুর রহমান এবং ১২৫ ভোটে পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগ ১২তম ব্যাচের শিক্ষার্থী তপব্রত মোদক তপু।
সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন এই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী। 
এছাড়াও একটি অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে রিটার্নিং কর্মকর্তা ও পর্যবেক্ষণ হিসেবে দ্বায়িত্ব পালন করেন নিসচার সভাপতি অধ্যাপক মো: রুহুল আমিন।
এর আগে নির্বাচন উপলক্ষে প্রার্থীদের কাছে মনোনয়ন ফর্ম বিতরণ করেন ২০২৪ সালের সভাপতি মো: আসাদুজ্জামান আসাদ এবং ২০২৫ সালের সদ্য বিদায়ী কমিটির সভাপতি মো: মোতালেব হোসেন সোহান ও সাধারণ সম্পাদক শেখ মো: ইমনসহ সংশ্লিষ্টরা। 
এ বিষয় নবনির্বাচিত সভাপতি মো: আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক তপব্রত মোদক তপু বলেন, সাবেক ও বর্তমানসহ মোট ২১৪ জন ভোটার উপস্থিত হয়ে আমাদের নির্বাচিত করেছে আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার জন্য নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। 
তারা আরও বলেন, আমাদের সকলের প্রাণের সংগঠন সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৬ সালের অর্থাৎ আগামী ১বছর জন্য দ্বায়িত্ব পালন করবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সঠিকভাবে আমাদের উপর অর্পিত দ্বায়িত্ব এবং কর্তব্য পালন করতে পারি।

 


এ জাতীয় আরো খবর